সিলেটে কাদের গ্রেফতার করল ডিবি ?


admin প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১৫:০৩ /
সিলেটে কাদের গ্রেফতার করল ডিবি ?

প্রেস বিজ্ঞপ্তি:

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন ‘ঢাকা প্যালেস’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ অক্টোবর ২০২৫) আনুমানিক দুপুর ২ টায়  পরিচালিত অভিযানে আটক করা হয় মো: আব্দুল হামিদ (৩০), তাকিয়া জান্নাত (২৫) ও শহিদুল ইসলাম (২৮) নামের তিনজনকে। তাদের দক্ষিণ সুরমা থানার নন-এফআইআর নং-২০৯/২৫, ধারা সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও আইনের আওতায় আনা হয়েছে।