শিক্ষার আলো বাড়াতে গ্রেইটার গোলাপগঞ্জের ১ লাখ টাকার সহায়তা


admin প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১২:৩৯ /
শিক্ষার আলো বাড়াতে গ্রেইটার গোলাপগঞ্জের ১ লাখ টাকার সহায়তা

নিজস্ব প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামে অবস্থিত সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক পক্ষ থেকে ১ লাখ টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহেল আহমদ এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু তাহের সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আদিলুল হক জোয়ারদার, সরকারি এমসি একাডেমীর সিনিয়র শিক্ষক জাকের আহমদ, সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম মুন্না, এবং ইউপি সদস্য আব্দুল গফফার কুটি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন ব্যবসায়ী নাজিম উদ্দিন, সমাজসেবী কামরান উদ্দিন বাদল এবং সিনিয়র শিক্ষক রোকসানা বেগম।

অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন।