সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ১৪:০২ /
সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মাসুদ :

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৩বার্ষিক নির্বাচনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী জাবেদ আহমদ এর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় গোলাপগঞ্জের বইটিকর ট্রাক চালক সমিতির উদ্যোগে বইটিকর বাজারে এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলার ১৭টি উপকমিটির শ্রমিকরা মিছিলসহকারে অংশ নেন এবং জাবেদ আহমদের সমর্থনে স্লোগান দেন।

সভায় সঞ্চালনা করেন গোলাপগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক কামরান আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহাদি আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটিকর ট্রাক চালক সমিতির সভাপতি আসকর মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আইন উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী আব্দুস সালাম, সভাপতি পদপ্রার্থী আবু সরকার, সদস্য পদপ্রার্থী বেলাল আহমদ, কয়েস আহমদ,  তেরা মিয়া প্রমুখ।

নির্বাচনি জনসভায় বক্তারা আসন্ন ২৫ অক্টোবরের নির্বাচনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী জাবেদ আহমদের ডাব মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় নিজ বক্তব্যে জাবেদ আহমদ বলেন,“আগের নির্বাচনে অল্প কিছু ভোটে আমি পরাজিত হয়েছিলাম। এবারও আমি অংশ নিয়েছি শ্রমিক ভাইদের সেবা করার লক্ষ্য নিয়ে। আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার প্রাপ্য ভাতা অসহায় শ্রমিকদের জন্য ব্যয় করব।”

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল আহমদ নূর, সাবেক সভাপতি বদরুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির উপদেষ্টা রিপন আহমদ রিফান, সভাপতি সামছুল ইসলাম, সম্পাদক ফরহাদ আহমদ শিমু, সহ-সম্পাদক সাহিদ আহমদ ও সদস্য আব্দুল কাদির প্রমুখ।