সিলেটের আবাসিক হোটেল থেকে ৪ তরুণ-তরুণী আটক


admin প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ০৭:২২ /
সিলেটের আবাসিক হোটেল থেকে ৪ তরুণ-তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর শিবগঞ্জের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ‘গ্র্যান্ড সাওদা’ নামের ওই হোটেলে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হোটেলে অবস্থান করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।