

আব্দুল্লাহ আল মাসুদ :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৯৯০ জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এর মধ্যে ৭৮৫ জন শিক্ষার্থী সফলভাবে পাশ করেছে। ফলাফলের ভিত্তিতে পাসের হার দাঁড়িয়েছে ৭৯.২৯%। জিপিএ-৫ অর্জন করেছে ৩৭ জন শিক্ষার্থী। মোট অকৃতকার্য শিক্ষার্থী ২০৫ জন।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল
সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ: ৪৯৪ পরীক্ষার্থী, ৪৪২ পাস, জিপিএ-৫: ৩৭, অকৃতকার্য: ৫২
আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৮৬ পরীক্ষার্থী, ৫২ পাস, জিপিএ-৫: ০, অকৃতকার্য: ৩৪
রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৫১ পরীক্ষার্থী, ৪১ পাস, জিপিএ-৫: ০, অকৃতকার্য: ১০
ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৫৯ পরীক্ষার্থী, ৪১ পাস, জিপিএ-৫: ০, অকৃতকার্য: ১৮
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ: ১২০ পরীক্ষার্থী, ১০৭ পাস, জিপিএ-৫: ০, অকৃতকার্য: ১৩
হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ: ১০৬ পরীক্ষার্থী, ৭২ পাস, জিপিএ-৫: ০, অকৃতকার্য: ৩৪
কাওছারাবাদ কলেজ: ৭৪ পরীক্ষার্থী, ৩০ পাস, জিপিএ-৫: ০, অকৃতকার্য: ৪৪
সর্বমোট ফলাফলে সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সেরা ফলাফল করেছে। অন্যদিকে কাওছারাবাদ কলেজের ফলাফল তুলনামূলকভাবে নীচে। গোলাপগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানে পার্থক্য থাকলেও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে নেতৃত্ব দিয়েছে।
আপনার মতামত লিখুন :