বিয়ানীবাজারে উদ্ধা’র করা হলো ২০০ বোতল ম’দ,


admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ২১:২১ /
বিয়ানীবাজারে উদ্ধা’র করা হলো ২০০ বোতল ম’দ,

আব্দুল্লাহ আল মাসুদ:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা কাদিমলিক গ্রামের কলাপাড়া এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় ২০০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬অক্টোবর) মধ্য রাতে চারখাই পুলিশ ফাঁড়ির এসআই হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসাহি কুটই মিয়া  পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতা প্রচেষ্টা চালিয়ে বাড়িতে তল্লাশি করে একটি পুকুরের ভেতর লুকানো অবস্থায় ওই মদ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

 

অভিযান চলাকালে আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আহাদ উপস্থিত থেকে উদ্ধার কাজে অংশ নেন। তিনি বলেন, “মাদক দ্রব্য বিক্রির সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের সকল উদ্যোগে আমরা সর্বদা সহযোগিতা করে যাব।”

 

বিয়ানীবাজার থানার এসআই হোসাইন বলেন, “অভিযানে স্থানীয় জনতার সহায়তায় প্রায় ২০০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। মূল আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”