

নিজস্ব প্রতিনিধি:
সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক সিলেটের বিজয়ের কণ্ঠ পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি সাকেল উদ্দিন।
সম্প্রতি বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হলে এ পদে তার নাম অনুমোদন করা হয়। সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা জানান, সাকেল উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব ও সংগঠনের প্রতি আন্তরিকতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে সাকেল উদ্দিন বলেন,বিএমএসএফ সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। সংগঠনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অনুপ্রাণিত করবে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে।
উল্লেখ্য, বিএমএসএফ দেশের বিভিন্ন উপজেলায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :