

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের আলো ও দৈনিক জনতার খবর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ।
সম্প্রতি অনুমোদিত গোলাপগঞ্জ উপজেলা শাখার এই নতুন কমিটিতে বিভিন্ন পদে স্থানীয় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়। নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বলেন,বিএমএসএফ একটি পেশাদার সাংবাদিক সংগঠন। এর মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন ও ন্যায়বিচারের জন্য কাজ করে যাব।
তিনি সংগঠনের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাংলাদেশ সরকার অনুমোদিত দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন, যা সারাদেশে গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করছে।
আপনার মতামত লিখুন :