

নিজস্ব প্রতিনিধি:
সাংবাদিকদের স্বার্থে কাজ করা দেশব্যাপী সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভি ইউরোপ-এর গোলাপগঞ্জ প্রতিনিধি এম.ডি ফাহিম আহমদ।
কমিটির অন্যান্য সদস্যরা মনে করছেন, ফাহিম আহমদের দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সংগঠনের আর্থিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও স্বচ্ছ হবে। তিনি এই দায়িত্বে থাকাকালীন সময়ে সাংবাদিকদের কল্যাণ ও সংগঠনের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব নেওয়ার পর এম.ডি ফাহিম আহমদ বলেন,বিএমএসএফ হল সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি আশা করি, আমার দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে পারব এবং সদস্যদের স্বার্থ রক্ষায় অবদান রাখতে পারব।
আপনার মতামত লিখুন :