গোলাপগঞ্জে আহমদিয়া মহিলা মাদ্রাসায় বন্ধন ক্লাবের অনুদান


admin প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১৬:৩০ /
গোলাপগঞ্জে আহমদিয়া মহিলা মাদ্রাসায় বন্ধন ক্লাবের অনুদান

আব্দুল্লাহ আল মাসুদ :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরস্বতীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া আহমদিয়া মহিলা মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন বন্ধন ক্লাব।

 

সোমবার সন্ধ্যা  মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ আব্দুল বারীর হাতে আর্থিক অনুদান তুলে দেন বন্ধন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান ও সংগঠনের একনিষ্ঠ সদস্য তানভীর জাওহার।

 

এসময় বন্ধন ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম হাসান বলেন,

“আমরা সবসময় এ ধরনের কল্যাণমূলক কাজে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকব। আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা দেখে সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে সমাজের কল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজে এগিয়ে আসেন, তবে গোটা সমাজ উপকৃত হবে।”

 

অনুদান গ্রহণ শেষে মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ আব্দুল বারী সংগঠনটির এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।