নির্বাচনী দৌড়ে সদস্য পদপ্রার্থী বেলাল আহমদ


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ০৮:৪১ /
নির্বাচনী দৌড়ে সদস্য পদপ্রার্থী বেলাল আহমদ

আব্দুল্লাহ আল মাসুদ :

আসন্ন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৩ বার্ষিক নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন বেলাল আহমদ। রবিবার (৫ অক্টোবর) সকালে তিনি ইউনিয়নের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

মনোনয়নপত্র ক্রয়ের সময় শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও সহকর্মী শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় বেলাল আহমদ শ্রমিকদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,

আমি শ্রমিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে সবসময় শ্রমিকদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে সর্বদা কাজ করব।

 

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৩ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

এ বিষয়ে সহকারী নির্বাচন কমিশনার মন্তাজ আলী বলেন,

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শ্রমিকরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।