

আব্দুল্লাহ আল মাসুদ :
গোলাপগঞ্জ পৌর ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল ও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকাল ৫টায় পৌর শহরের কদমতলীতে উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সহ-সভাপতি আইন উদ্দিন’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপ-কমিটির সভাপতি কামাল আহমদ নুর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষায় এ সমিতি কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সংগঠিত হওয়ার মাধ্যমে শ্রমিক সমাজ আরও শক্তিশালী হবে এবং যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল সালাম, আরফান আলী, সহ-সভাপতি শরিফ আহমদ ও জুবের আহমদ। এছাড়াও বক্তব্য দেন বেলাল আহমদ, আব্দুল মতিন ভিআইপি, কামাল আহমদ, আব্দুল গফুর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি সামছুল ইসলাম, সম্পাদক ফরহান আহমদ শিমু, উপদেষ্টা রিপন আহমদ রিফান, রুজেল আহমদ, সাব্বির আহমদ, সায়েল আহমদ, বেলাল আহমদ রিপনুজ্জামান, তাজ উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :