সিলেটের সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৩৮ /
সিলেটের সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……..রাজিউন।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার সময় হৃদরোগ জনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মরহুমের জানাযার নামাজ আজ রাত ১০টার সময় মাছিমপুর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

মো: আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ। সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার বদরুল আলম, সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, মোঃ শাহ আলম, দেওলোয়ার হোসেন মাহমুদ, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,ফাহিম আহমদ, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, প্রচার সম্পাদক ডিএইচ মান্না, সহ প্রচার সম্পাদক রিমন আহমদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম আব্দুল্লাহ, নির্বাহী সদস্য সালমান কাদের দিপু, আফসার আহমদ, সাকেল উদ্দিন যৌথ বিবৃতিতে সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ সহ মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)