সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে জিবি টেলিভিশন’র শোক


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:০১ /
সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে  জিবি টেলিভিশন’র শোক

জিবি বার্তা ডেস্ক:

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……..রাজিউন।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার সময় হৃদরোগ জনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মরহুমের জানাযার নামাজ আজ রাত ১০টার সময় মাছিমপুর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

মো: আবুল হোসেনের মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশন কতৃপক্ষ। জিবি টেলিভিশন এর চেয়ারম্যান   মোঃ খন্দকার বদরুল আলম, সহ-পরিচালক আব্দুল মুমিত রনি,সহ-পরিচালক  মোঃ শাহ আলম,  স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মাসুদ সিনিয়র ক্যামেরা পার্সন আফসার আহমাদ , হুমায়ুন কবির তামিম, ইমন আহমদ লিমন আহমদ,  যৌথ বিবৃতিতে সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ সহ মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)