

নিজস্ব প্রতিনিধি :
গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন দিঘিরপার গ্রামের বাসিন্দা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ মুরব্বি জিল্লুর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে দাড়িপাতন প্রধান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে মরহুমের ছেলে রিজবি আহমদ রনি বাবার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি আরও বলেন,
“আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে আপনারা তাঁকে ক্ষমা করে দেবেন।”
আপনার মতামত লিখুন :