

আব্দুল্লাহ আল মাসুদ :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মনোনয়ন জমাদানের শেষ দিনে তিনি প্রিন্সিপাল জাকির হোসেন’র নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রস্তাবকারী, সমর্থনকারীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের পর আবুল কালাম সাংবাদিকদের বলেন, “সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ। ইনশাআল্লাহ নির্বাচিত হলে প্রতিষ্ঠানের উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব।”
তার প্রার্থিতা ঘিরে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :