

সংবাদদাতা সিলেট:
সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের মাসিক বৈঠক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৫টা থেকে দক্ষিণ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ঢাকা দক্ষিণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি কাওছার আহমদ এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক নাঈম আহমদ। বৈঠকের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহিদ আল হাসান, সহ-সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ, দফতর সম্পাদক তোফায়েল আহমদ মাহির, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক সোহাইল আহমদ, নির্বাহী সদস্য হাম্মাদ আহমদসহ আরও অনেকে।
বক্তারা সংগঠনের অতীত কর্মকাণ্ডের পর্যালোচনা করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, সামাজিক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, ছাত্র জমিয়ত সবসময়ই শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ দিয়ে আসছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত রেখে শাখার কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। এজন্য বৈঠকে বিভিন্ন গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকের শেষাংশে শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমানের দাদার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের এক সিনিয়র সদস্য।
আপনার মতামত লিখুন :