সাংবাদিক ফয়ছল আলমের পিতার ইন্তেকাল: সাংবাদিক কল্যাণ সমিতির শোক


admin প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৫, ১০:৩৩ /
সাংবাদিক ফয়ছল আলমের পিতার ইন্তেকাল: সাংবাদিক কল্যাণ সমিতির শোক

সিলেটের স্বনামধন্য সাংবাদিক দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজার পত্রিকার উপ সম্পাদক ফয়ছল আলমের পিতা গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের কানিশাইল ইন্দার পার গ্রামের বাসিন্দা আব্দুল মুমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……..রাজিউন।

রবিবার ভোর রাতে বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তাহার বয়স ছিলো প্রায় ৮৫ বছর।

মরহুমের জানাযার নামাজ রবিবার ধবার বাদ জোহর ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কানিশাইলস্থ করবস্থানে সমাহিত করা হয়।

সাংবাদিক ফয়ছল আলমের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ। সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার বদরুল আলম, সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, মোঃ শাহ আলম, দেওলোয়ার হোসেন মাহমুদ, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,ফাহিম আহমদ, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, প্রচার সম্পাদক ডিএইচ মান্না, সহ প্রচার সম্পাদক রিমন আহমদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম আব্দুল্লাহ, নির্বাহী সদস্য সালমান কাদের দিপু, আফসার আহমদ, সাকেল উদ্দিন যৌথ বিবৃতিতে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ সহ রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)