সাংবাদিক ফয়ছল আলমের পিতার মৃত্যুতে জিবি বার্তা ও টেলিভিশনের শোক


admin প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৫, ১০:৩৮ /
সাংবাদিক ফয়ছল আলমের পিতার মৃত্যুতে জিবি বার্তা ও টেলিভিশনের শোক

সিলেটের স্বনামধন্য সাংবাদিক দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজার পত্রিকার উপ সম্পাদক ফয়ছল আলমের পিতা গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের কানিশাইল ইন্দার পার গ্রামের বাসিন্দা আব্দুল মুমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……..রাজিউন।

রবিবার ভোর রাতে বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তাহার বয়স ছিলো প্রায় ৮৫ বছর ।

মরহুমের জানাযার নামাজ রবিবার ধবার বাদ জোহর ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কানিশাইলস্থ করবস্থানে সমাহিত করা হয়।

সাংবাদিক ফয়ছল আলমের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিবি বার্তা ও জিবি টেলিভিশন এর চেয়ারম্যান খন্দকার বদরুল আলম ও দায়িত্বশীলবৃন্দ। এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ সহ রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)