

আব্দুল্লাহ আল মাসুদ গোলাপগঞ্জ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী ড. এনামুল হক চৌধুরী। এসময় তিনি দর্শনার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত ড. প্রকৃতি মিশ্র। সেখানে ড. এনামুল হক চৌধুরী বলেন,
“আমরা সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশি। এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের ঐক্য ও সম্প্রীতিই জাতির সবচেয়ে বড় শক্তি।”
এসময় বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকাশ্যাম পুরকায়স্থ চয়ন,
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের সভাপতি রজত চক্রবর্তী,
জেলা হিন্দু মহাজোট নেতা রাজীব চক্রবর্তী,
পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি অনিল কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কপালী, কাজল চন্দ্র দাস, এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সলমান আহমদ, উপজেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মখবিল আহমদ মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমদ মেম্বার এবং ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :