গোলাপগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশলীর মেকানিক মামুন আর নেই, শোক


admin প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ১৫:৩৯ /
গোলাপগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশলীর মেকানিক মামুন আর নেই, শোক

গোলাপগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের মেকানিক আব্দুল্লাহ আল মামুন আর নেই।

সোমবার সকালে হ্ণদরোগে আক্রান্ত তিনি ইন্তেকাল করেন। (ইন্নাইলাইহি…….রাজিউন)।

 

তিনি গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর গ্রামের মাষ্টার আব্দুল জলিলের একমাত্র পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক গুনাগ্রহী রেখে গেছেন। সোমবার বাদ আছর কাদিপুরস্থ তার নিজ গ্রামে জানাজার পর শাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েন তার নিক কর্মস্থ গোলাপগঞ্জ জনস্বার্থ প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ তার শুভাকাঙ্ক্ষীরা। তার মৃত্যুর খবর পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সকালে লাশ নিয়ে তার নিজ কর্মস্থলে নিয়ে আসা হলে এক হূদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এসময় লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এদিকে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন।

তারা শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।