

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে জামায়াতসহ আট দলের নেতারা। পরদিন শুক্রবার জুলাই জাতীয় স্মরণ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর মধ্যে বিক্ষোভ মিছিল করবে তারা।
বুধবার দুপুরে মগবাজার আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সন্মেলনে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল।
এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা ৮ দলেরএবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা ৮ দলের
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী ১৬ নভেম্বর (রোববার) বেলা ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসা দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
আপনার মতামত লিখুন :