

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।
এর আগে বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই পরদিন ভোরে মারা যান তিনি।
দ্বীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকার বাসিন্দা। উচ্চশিক্ষার জন্য গত মাসে তিনি মালয়েশিয়ায় যান।
পারিবারিক সূত্র জানায়, মালয়েশিয়ার বাসায় হঠাৎ শরীর খারাপ হলে তার সহপাঠীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসকরা জানান দ্বীপ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে সিলেটের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ অনেকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীপকে স্মরণ করছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :