

আব্দুল্লাহ আল মাসুদ :
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে এড.এমরান আহমদ চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এড. এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও ত্যাগের রাজনীতি করে আসছেন। তাঁর প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট-৬ আসনে বিএনপির এই সিদ্ধান্ত সঠিক সময়ে সাহসী পদক্ষেপ, যা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তাঁরা এড. এমরান আহমদ চৌধুরীর সফলতা কামনা করেন এবং নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিবৃতিতে উপজেলা যুবদলের আহবায়ক এড.মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ছালা উদ্দিন পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম ও সিনিয়র যুগ্ম আহবায়কআব্দুল আজিজ মুন্নাসহ সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সম্মিলিতভাবে বিএনপির পক্ষে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :