

আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) বায়তুল মুকাররম জাতীয় মাসজিদে জুমা পড়াবেন সদ্য নিয়োগপ্রাপ্ত খতিব দেশের অন্যতম শীর্ষ আলেম মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ)।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে আওয়ার ইসলাম।
দেশের বরেণ্য এই আলেম এর আগে ১৮ অক্টোবর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসাবে নিযুক্ত হয়েছেন।
ইসলামি আইন বিশেষজ্ঞ মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক লেখালেখির জন্য তিনি দেশের গন্ডি পেরিয়ে পুরো মসলিম বিশ্বে সুপরিচিত।
মুফতি মুহাম্মাদ আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার। বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী ( হাফি.) তার ওস্তাদ।
দেশের বরেণ্য এমন ইলমি মুহাক্কিক আলেমকে জাতীয় মসজিদের খতিব নিয়োগ করায় উচ্ছ্বসিত সর্বত্র। অনলাইন-অফলাইন সর্বত্র অভিনন্দন জানাচ্ছেন নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। মাওলানা মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক (হাফিজাহুল্লাহু)কে জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করায় অভিনন্দন জানিয়েছেন আলেমসমাজ।
আপনার মতামত লিখুন :