গোলাপগঞ্জে মাদ্রাসায় ব্লাডগ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ করলো ‘সেবারদূত’


admin প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ০৮:৩৩ /
গোলাপগঞ্জে মাদ্রাসায় ব্লাডগ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ করলো ‘সেবারদূত’

গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসায় ব্লাডগ্রুপ নির্ণয় খাবার বিতরণ করেছে সেবারদূত সামাজিক সংগঠন।

সোমবার সংগঠনটির উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালিত হয়। পাশাপাশি মাদ্রাসার ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনো খাবার বিতরণ* করা হয়, যা শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েছে।

সংগঠনের অর্থ-সম্পাদক হাফিজ মাওলানা আহসান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবারদূত সামাজিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান মোনায়েম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) মোহাম্মদ ইমন, সহ-অর্থ সম্পাদক এ আর রাহিম, সহ-প্রচার সম্পাদক মোঃ ফখরুল আমিন, সদস্য তানভীর আহমদ, আরিফ আহমদ, ও মমশাদ রিফাত। এছাড়াও লক্ষীপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ মাদ্রাসার একাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আকতার চৌধুরী চ্যারিটেবল ট্রাস্ট পক্ষ থেকে সংগঠনের লগো সম্বলিত প্রিন্ট করা মগ বিতরণ করা হয় অতিথি ও উপস্থিত সংগঠনের সদস্যদের মধ্যে। উদ্দেশ্য ছিল— তরুণ সমাজকে মানবসেবায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়া।
সংগঠনটি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।