

বিনোদন ডেস্ক:
দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে ঘটে এই ঘটনা।
হিরো আলম জানান, ডিভোর্সের সব কাগজপত্র তার উকিলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তিন মাসের মধ্যে কোর্টের মাধ্যমে রিয়া মনি আনুষ্ঠানিক তালাকের কাগজ পাবেন।
তিনি বলেন, “আর যদি কোনো দিন রিয়া মনিকে বউ দাবি করে মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হিরো আলম জানিয়েছিলেন, “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারীভক্ত দুধ নিয়ে আসছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব।”
তালাকের পরই বিয়ে করবেন— এমন গুঞ্জন ছড়ালেও হিরো আলম তা নাকচ করেছেন। তিনি বলেন, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারব না।”
হিরো আলম আরও বলেন, “আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে চেয়েছে। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু মনে ছিল তারকা হওয়ার নেশা। তাই সংসার টিকেনি।”
আপনার মতামত লিখুন :