

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার, সিলেট-এর ফুযালা সম্মেলন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাকমিল ফিল হাদীস ও হিফয সমাপনকারী ফাযিলদের নিয়ে এ ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জামেয়ার হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান বাগিরঘাটি। পরিচালনা করেন জামেয়ার মুহাদ্দিস ও মাদানিয়া ছাত্র সংসদের সভাপতি মাওলানা কাওছার আহমদ।
নসিহতমূলক বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আলাউদ্দিন মাসউদ এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা রমিজ উদ্দিন।
বক্তারা বলেন— “জামেয়ার ফুযালাগণ সমাজ সংস্কার ও দাওয়াতি কাজে ইসলামের প্রতিনিধিত্ব করবে। তাদের মাঝে ঐক্য, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত থাকা জরুরি।”
সম্মেলনে উপস্থিত বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা নিজেদের সংক্ষিপ্ত অনুভূতি পেশ করেন। পরবর্তীতে মাওলানা সাজিদুর রহমান শিলঘাটীকে সভাপতি, মাওলানা হাফিজ জামিনুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুফতি রুহুল কুদ্দুসকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট মাদানিয়া ফুযালা পরিষদের কার্যনির্বাহি কমিটি পুনর্গঠন করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :