বাঘা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভা সম্পন্ন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:৫৩ /
বাঘা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভা সম্পন্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার মাসিক মিটিং সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর বাঘা ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে শাখা সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদের পরিচালনায় ও সভাপতি হাফিজ কবির আহমদের সভাপতিত্বে মিটিং অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন রাবেল, অর্থ সম্পাদক হাফিজ আলাউদ্দিন, কলেজ বিষয়ক সম্পাদক রেশাদ আহমদ, নির্বাহী সদস্য হাফিজ জসিম উদ্দিন, আব্দুল মালিক, মাহফুজ আহমদ প্রমুখ।

এসময় ইউনিয়নব্যাপি সাংগঠনিক কাজকে বেগবান করতে নানা সীদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিশেষে শাখা সভাপতি হাফিজ কবির আহমদ দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন।