হানিয়া আমীরকে নিয়ে বাউল শিল্পী জুমু’র ফেসবুক পোস্টে আলোচনার ঝড়


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১৫:৪৮ /
হানিয়া আমীরকে নিয়ে বাউল শিল্পী জুমু’র ফেসবুক পোস্টে আলোচনার ঝড়

বিনোদন ডেস্ক:

সিলেটের জনপ্রিয় বাউল শিল্পী জুমু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় এসেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তিনি লিখেছেন

হানিয়া আমীর থেকে নিজেকে কোনো দিক দিয়েই কম মনে করি না।

জুমুর এই বক্তব্য ঘিরে ভক্ত ও অনুসারীদের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার কেউ অবাক হয়ে মন্তব্য করছেন যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী হানিয়া আমীরের সঙ্গে নিজেকে তুলনা করাটা নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় জুমু বলেন
আমি আমার গানে, আমার শিল্পে, আমার প্রতিভায় বিশ্বাস করি। হানিয়া আমীর যেমন তার ক্ষেত্রে অনন্য, আমিও আমার ক্ষেত্রে পিছিয়ে নেই।

তার এই ফেসবুক পোস্ট ইতোমধ্যে অসংখ্য লাইক, কমেন্ট ও শেয়ার পেয়েছে। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা।

তবে এ সময় কিছু সমালোচনামূলক মন্তব্যও ভেসে আসে পোস্টের নিচে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জুমু বলেন
“মানুষের নৈতিকতায় ঘাটতি থাকলে এরকম খারাপ মন্তব্য করে। আমি মনে করি পারিবারিক নৈতিক শিক্ষা খুব প্রয়োজন।”

ফলে সমালোচনার মাঝেও জুমুর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।