

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গোলাপগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর শহরে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। পৌর শহরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিনের পর পূণরায় মশাল মিছিলটি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মাহবুবুল আলম। যুবঅধিকার পরিষদ সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক অলি আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক এডভোকেট জাহিদুর রহমান।
এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে ঠিকে থাকতে পারেনি। তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল এদেশে থাকতে পারবে না।
এডভোকেট জাহিদ আরও বলেন, যারা ২৪ এর গণঅভ্যুত্থান মেনে নিতে পারেনি তারাই ভিপি নুরের উপর হামলা করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ তোফায়েল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ ছামি, গোলাপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সুহেল আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা নারী অধিকার পরিষদের সদস্য সচিব দিলারা বেগম প্রমুখ।
আপনার মতামত লিখুন :