

নিজস্ব প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে ফুজি ট্রাভেলসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন নাম “মাজেদ ট্রাভেলস এন্ড কনসালট্যান্সি ফার্ম” হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে ফুজি ট্রাভেলস গোলাপগঞ্জসহ প্রবাসী সমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করলেও প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও মানসম্মত সেবা অটুট থাকবে।
প্রতিষ্ঠানের সিইও মাজেদ আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন,
“আমরা সবসময় মানুষের আস্থা ও ভালোবাসাকে মূল্য দিয়ে কাজ করেছি। ইনশাআল্লাহ নতুন নামের মাধ্যমে আরও উন্নত ও আধুনিক সেবা প্রদান করব।”
দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য, দেশ-বিদেশের গ্রাহকদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী তিনি বলেন সততা ও নিষ্ঠার সাথে হাটি হাটি পা পা করে পাঁচ বছর পার করেছে ফুজি ট্রাভেলস আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, মিনহাজ আহমদ চৌধুরী, শিপার আহমেদ, শাহীন আহমদ, আবিদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :