গোলাপগঞ্জে যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১৩:৪২ /
গোলাপগঞ্জে যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা

যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যুব সমাজের আদর্শ নেতৃত্ব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর থেকে পৌরসভা হল রুমে যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মুনাওয়ার হোসাইন মুনাওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ এর সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক্ব, প্রশিক্ষণ প্রদান করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ।

আমন্ত্রিত অথিতির মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুজ আহমদ ক্বাসিমি, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন সালিম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আহমদ প্রচার সম্পাদক মাওলানা রশীদ আহমদ, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ মনসুর আহমদ, যুব নেতা মাওলানা খালেদ আহমদ, যুব নেতা মাওলানা এমাদ উদ্দীন, ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ প্রমুখ।

৥নোমান