হাসনাতরা দেশের জাতীয় বীর, কোনো ফকিন্নি চাঁদাবাজের পোলা নয়: সেলিম উদ্দিন


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৫, ১৮:১৭ /
হাসনাতরা দেশের জাতীয় বীর, কোনো ফকিন্নি চাঁদাবাজের পোলা নয়: সেলিম উদ্দিন

নিউজ ডেস্ক :

সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে আলোচিত বক্তব্য নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলাম মনোনীত সিলেট-৬ আসনের এমপি পদপ্রার্থী সেলিম উদ্দিন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন।

 

তিনি বলেন, “হাসনাতরা দেশের জাতীয় বীর, কোনো ফকিন্নি চাঁদাবাজের পোলা নয়। এ জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে তাঁদের অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

 

রুমিন ফারহানা সম্প্রতি জুলাই আন্দোলনের জাতীয় বীর হাসনাত আব্দুল্লাহ কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার মন্তব্যের প্রেক্ষিতেই সেলিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করেন।

 

সেলিম উদ্দিন বলেন, “জাতীয় বীরদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা মানে গোটা জাতিকে অপমান করা। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে জাতীয় বীরদের সম্মান প্রশ্নাতীত।”

 

তিনি আরও বলেন, “যারা দেশের জুলাই আন্দোলনের জাতীয় বীরদের ত্যাগকে অস্বীকার করতে চায়, তারা কখনোই জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। জনগণই তাদের যোগ্য জবাব দেবে।”

 

সেলিম উদ্দিন স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও জাতীয় বীরদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও যেকোনো ধরনের অপমানজনক মন্তব্য বা ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।