গোলাপগঞ্জে সাবেক ছাত্র নেতার যুব জমিয়তে যোগদান


admin প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৫, ০৯:২২ /
গোলাপগঞ্জে সাবেক ছাত্র নেতার যুব জমিয়তে যোগদান

গোলাপগঞ্জ যুব জমিয়তে যোগদান করেন সাবেক তুখোড় ছাত্র নেতা মাওলানা খালেদ আহমদ ।

বুধবার  সানরাইজ পার্ট্টি সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব জমিয়তের সদস্য ফরম পূরণ করে যুব জমিয়তে যোগদান করেন সাবেক ছাত্র নেতা মাওলানা খালেদ আহমদ।

এ-সময় ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা যুব জমিয়তের সহসভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা সাইফুল ইসলাম তারেক।

অনান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুব জমিয়তের সহ-সভাপতি মুফতি রফি আহমদ, উপজেলা যুব জমিয়তের সহ প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ রাসেল, সদর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ শামসুল করিম, শ্রমিক নেতা এম জাকির আহমদ তালুকদার, মাওলানা রুকন আহমদ, হাফিজ এনাম আহমদ।