আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এমপি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি: সৈয়দা আদিবা


admin প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৫, ১৫:০৮ /
আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এমপি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি: সৈয়দা আদিবা

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন বলেছেন, আমার প্রয়াত পিতা ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া এই আসনের এমপি ছিলেন। মানুষের ভালবাসা ছিল বলেই তিনি বারবার এমপি নির্বাচিত হয়েছিন। এটা তার প্রতি মানুসের ভালবাসার নিদর্শন। এমপি হয়ে আমার বাবা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় অনেক উন্নয়ন করেছেন। তারপরও ইচ্ছে থাকার পরও তার অনেক স্বপ্ন রয়ে গেছে। আমি আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কল্যাণে কাজ করতে আমি এমপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের ভালবাসা নিয়েই আমি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বীতা করবো।

তিনি মঙ্গলবার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

সৈয়দা আদিবা হোসেন বলেন, বিগত ১৭ বছর উন্নয়নের পরিবর্তে আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে।দুর্নীতি করেছে। মানুষের উপর জুলুম- নির্যাতন করেছে। কিন্ত মানুষের প্রতিরোধের মূখে তারা এদেশ থেকে পালিয়ে গেছে। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। কল্যানের রাজনীতি। দলের ভাঔস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ূেশ অনেক এগিয়ে যাবে। এসময় উপস্থিত জনতা করতালি দিয়ে সমড়থন করে।

এতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি গৌছ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলনেতা হেলাল উদ্দিন, বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির সেলিম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমুড়া ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, লক্ষীপাশা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ভাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়াড়ড বিএনপির সম্পাদক নাজিম আহমদ, পৌর ছাত্রদেরে সদস্য সচিব টিপু সুলতান, মুরব্বি সুরুজ আলী, ফয়েজ আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন চাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবী।

অনুষ্ঠানে পবিত্র কেরআন তেলাওয়াত করেন হাফিজ শসহনুর আহমদ। এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান খলকুর রহমানের দেশ গড়ার ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।