

যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলার প্রস্তুতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) বাদ জোহর গোলাপগঞ্জের অভিজাত রেস্টুরেন্টে যুব জমিয়ত উপজেলা সভাপতি হাফিজ মুনাওয়ার হোসাইন এর সভাপতিত্ব সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্বাস আল মাহমুদ এর সঞ্চালনায় আগামী ১৪ ই আগষ্ট সিলেট-৬ সংসদীয় আসনে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফলের লক্ষ্য যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার
প্রস্তুতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাথে সাথে নির্বাচনী ব্যবস্থাপনার জন্য যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখা প্রতিটি ইউনিয়ন প্রতিনিধি নির্ধারণ করা হয়।
সভায় সংবর্ধিত অথিতি ইউ, কে জমিয়ত নেতা মাওলানা নাসির উদ্দীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা অন্যতম সহ সভপতি মাওলানা আব্দর রব, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ, তত্ত্ব গবেষণা সম্পাদক শাকিল আহমদ সদস্য মাওলানা শিব্বির আহমদ, হাফিজ সাইদুর রহমান সাইদ, মোহাম্মদ জাবের আহমদ, তানবীর আহমদ, ফাহেদ আহমদ, মাওলানা এম জাকির আহমদ তালুকদার, মনির আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :