একুশে পদকের অর্থ জুলাই ফাউন্ডেশনে দিলেন মাহমুদুর রহমান


admin প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ০৮:২৬ /
একুশে পদকের অর্থ জুলাই ফাউন্ডেশনে দিলেন মাহমুদুর রহমান

একুশে পদক থেকে প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে উপহার দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রাপ্ত অর্থের চেক হস্তান্তর করেন।

mhamudur rhaman-2

চেক গ্রহণ করেন জুলাই ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। এসময় দৈনিক আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

mhamudur rhaman-3

এসময় মাহমুদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের ফলে আমরা ভয়ংকর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান মাহমুদুর রহমান।