

হাফিজ মাওলানা মনসুর আহমদ সভাপতি\মাওলানা ফয়ছল আহমদ সাধারণ সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৪ জুন শনিবার বাদ যুহর ঢাকাদক্ষিণ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার কাউন্সিল ২৫ ইং অনুষ্ঠিত হয়।
এতে হাফিজ মাওলানা মনসুর আহমদ সভাপতি ও মাও:ফয়ছল আহমদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ময়নুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ,সহ সভাপতি মাওলানা ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক।সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রব।
এছাড়া স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে বক্তারা স্ব-স্ব বক্তব্যে বলেন, ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্বদানকারী সংগঠন জমিয়ত উলামায়ে ইসলাম। শতবর্ষের ঐতিহ্যে লালিত সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল। জমিয়ত সব সময় জনগণের কথা বলে দেশের কথা বলে। দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে। হক ও হক্কানিয়াতের পতাকাকে সব সময় ধারণ করে চলে। কখনো বাতিলের সঙ্গে আপোষ করেনি এবং করবেও না। জমিয়ত এক বিপ্লবের নাম একটি সংগ্রামের নাম, জমিয়ত সব সময় দেশের দুর্যোগ দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে।
✔নোমান
আপনার মতামত লিখুন :