যুব জমিয়ত সিলেট বিভাগীয় যুব সম্মেলন সফলের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ( ১৪জুন ২০২৫ ইং) বা’দ মাগরিব গোলাপগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্টে যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান শাখার সভাপতি হাঃ মুনাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইউ কে জমিয়তের যুগ্মসাধারণ সম্পাদক সিলেট ৬ আসনের সম্ভাব্য এম পদপ্রার্থী মুফতি শাহ হিফযুল করিম মাশুক সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়। ২৬ জুন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় যুব সমাবেশ সফলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ মনছুর আহমদ, সাবেক ছাত্র নেতা মুফতি শাহ আদনান।
আরো উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান , সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন , সহ-প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ রাসেল , নির্বাহী সদস্য মাওলানা আতিকুর রহমান মোঃ মেহেদী হাসান শাকিল ঢাকা দক্ষিন ইউনিয়ন যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুূুদুল হক্ব বাঘা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুর রহমান সহ-সভাপতি মুফতি শাকির আহমদ সদর ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি হাফিজ মারুফ আহমদ আমুড়া ইউনিয়ন যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম সাইদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :