গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সম্পন্ন


admin প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ১৭:১৬ /
গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

১৩ জুন ২০২৫ ইং শুক্রবার বা’দ মাগরিব গোলাপগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্টে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শাখার সভাপতি হাঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃ নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তেের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মুফতি মনসুর আহমদকে ইউকে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা প্রবাসী গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাঃ আখতার হোসাইন,ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
আরো উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ মাজিদ, প্রশিক্ষণ সম্পাদক নাজিম উদ্দীন, পাঠাগার সম্পাদক মেহরাব আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য নুমান আহমদ,, আব্দুল গফ্ফার নাসিম, হাঃ রুম্মান আহমদ তারেক আহমদ প্রমুখ।