ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা


admin প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ১৭:২৪ /
ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা
যোগ্য ও দক্ষ কর্মী গঠনের লক্ষ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখা (গোলাপগঞ্জ সিলেট) এর দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
৩০ মে ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার বেলা ২ ঘটিকায় ঢাকাদক্ষিণ বাজারস্থ জমিয়ত কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনায় সভার শুরুতে তেলাওয়ান করেন দফতর সম্পাদক ছাব্বির হুসেন রবিউল।
অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শাখার সিনিয়র সহ-সভাপতি হা. গোলাম কিবরিয়া, সাংগঠনিক অগ্রগতি ও সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন শাখার সাংগঠনিক সম্পাদক হা. সুলতান আবু নাদের।
প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যুব জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাও. মাহমুদুল হক, প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ছাত্র জমিয়ত জেলা দক্ষিণ শাখার অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, আরো প্রশিক্ষণ প্রদান করেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ মাজিদ।
পরিশেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় সভার প্রধান প্রশিক্ষক ছাত্র জমিয়ত জেলা দক্ষিণ শাখার অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা দুআর মাধ্যমে সভা সমাপ্ত হয়।