রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন এডহক কমিটির দায়িত্ব গ্রহণ


admin প্রকাশের সময় : মে ১৩, ২০২৫, ০৮:৪৯ /
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনুমোদিত নতুন এডহক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

মঙ্গলবার ( ১৩ মে ২০২৫) সকালে নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুলতান মাহমুদ। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন চৌধুরী জাকারিয়া।

যুক্ত্যরাষ্ট্র প্রবাসী খয়ের উদফিন আহমদ চুনু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক লায়েছুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বী জিয়া উদ্দিন আহমদ, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মাওলানা আব্দুল হক, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালিক মাষ্টার, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, নতুন কমিটির অবিভাবক সদস্য আবুল হাদী পাবেল, শিক্ষক প্রতিনিধি আব্দুল হালিম, আব্দুল মান্নান, ছালিক আহমদ চৌধুরী, আব্দুল জলিল সেলিম, জুনেদ আহমদ, ইউসা আহমদ, আইনুল ইসলাম রেকল, আবিদ আহমদ, সাহাব উদ্দিন আহমদ, আব্দুল হাদী পাবেল, জামাল মিয়া, শিক্ষক – মোঃ ইকবাল হোসাইন, মোঃ আব্দুল জলিল, ছাদিকুর রহমান, শাজাহান আহমদ, সহকারী শিক্ষকগণ, অভিভাবক প্রতিনিধিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

নবনিযুক্ত সভাপতি সুলতান মাহমুদ বলেন, “নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য হবে বিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনা, শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলা”। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় সমাজসেবীরা।