

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জে বিএনপি ফ্রান্স শাখার নেতা আব্দুল কাদির সাহেবের ভাইয়ের বিয়েতে জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের মিলনমেলা
গত ৩ মে ২০২৫ ইং তারিখে গোলাপগঞ্জের অভিজাত সেন্টার ‘নিকাহ কনভেনশন হলে’ এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখার নেতা আব্দুল কাদির সাহেবের ছোট ভাইয়ে আব্দুল ফাত্তাহ জুনেদের বিয়ের অনুষ্ঠান।
এই আয়োজনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি জাতীয়তাবাদী পরিবারের এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সিলেট জেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক
জহির চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদল এর সাবেক সভাপতি জায়েদুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ফলিক সহ আরো অনেক নেতৃবৃন্দ ।
বিয়ের এই আয়োজন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি পরিবারে সৌহার্দ্য, বন্ধন এবং ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল। অতিথিদের মিলন, আলোচনা এবং স্মৃতিচারণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত।
এই ধরনের সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক সহকর্মীদের উপস্থিতি দলের ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটায়, যা আগামীতেও অব্যাহত থাকবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :