

সড়ক দূর্ঘটনায় আহত গোলাপগঞ্জের ফাহিম আহমেদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাহিম উপজেলার বাঘা ইউপির দক্ষিণ বাঘা মাঝের মহল্লা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
জানা যায় এর আগে, ফাহিম আহমেদ গত ১৬ই এপ্রিল দক্ষিণ সুরমার কুশিঘাট এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত হয়।
আপনার মতামত লিখুন :