গোলাপগঞ্জে আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা গেপ্তার


admin প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ১৭:৫২ /
গোলাপগঞ্জে আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা গেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাসান আহমদ (৩২) গ্রে’প্তা’র করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে তাকে গ্রে’প্তা’র করা হয়।

হাসান আহমদ গোলাপগঞ্জ উপজেলা আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের সাহাব উদ্দিন এর ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ এর সহ সভাপতি ছিলেন।

গোলাপগঞ্জ মডেল থানার ৮ জানুয়ারি ২০২৫ ইং এর একটি মামলা (মামলা নং ৬) তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়। সে মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল মর্মে জানান অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ শাহ আলম।