গোলাপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন


admin প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৫, ১৭:০৫ /
গোলাপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

সিলেটের গোলাপগঞ্জে অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরন করা হয়েছে। গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।

শুক্রবার বিকের ৩টায় অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিৎ ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের দায়ীত্বপ্রাপ্ত কাউন্সিলর ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তাফা মূসা, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌরসভার সহ কর আদায়কারী বাসিত আহমদ, শিক্ষক কায়েস মিয়া, প্রবীন মুরব্বী ফটিক আহমদ, বদরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমাজের প্রতিনিধি মনসুর চৌধুরী, শায়েক আহমদ চৌধুরী।

এছাড়া গোলাপগঞ্জ মডেল থানার কয়েকজন অফিসার উপস্থিত ছিলেন।