

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ ইং বাদ এশা ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় বোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফাজ্জল করীম, সহ সভাপতি মাওলানা ছয়ফুল আলম জিহাদি, সহ সাধারণ মাওলানা রায়হান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিমুদ্দীন, উত্তর রায়গড় বড়গুল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ছফির আহমদ, অর্থ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, দপ্তর সম্পাদক মাহবুব হুসাইন জাকির, নির্বাহী সদস্য মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা শামসুদ্দিন, হাফিয ইমরানুল হক তাহের প্রমুখ।
সভায় মক্তব শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় বাৎসরিক পরীক্ষা সফলের লক্ষ্যে বিবিধ আলোচনা ও সিদ্ধান্ত হয়। ফি, রেজিস্ট্রেশন সহ পরীক্ষা সংক্রান্ত সকল কাজ দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয়।
আপনার মতামত লিখুন :