

সভাপতি: হাফিজ ইমাদ উদ্দিন- সাধারণ সম্পাদক: শেখ আব্দুল্লাহ ইকরামা
মহান বিজয় দিবস উপলক্ষে অপসংস্কৃতি রোধ ও সুস্থ সংস্কৃতি আনয়নে বিজয়োৎসব এবং দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের জমকালো আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখা।
১৬ ডিসেম্বর সোমবার বেলা ৩ ঘটিকা থেকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনীতে এ বিজয়োৎসব ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি আবু সালেহ উসমানের সভাপতিত্বে ও সহ সভাপতি শেখ আব্দুল্লাহ উসামা এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার যৌথ পরিচালনায় উক্ত বিজয়োৎসব ও দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর সহ সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাণীগ্রামী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র ও জনতার নতুন বাংলাদেশে শান্তি, সুশৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, বিগত ফ্যাসিবাদী সরকার কিংবা তাদের মতো আর কেউ যাতে বাংলার জমিনে মাথাদাড় করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্র সমাজ আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদেরকে যথাযথ ভাবে গড়ে তুলতে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার আহবায়ক হা. মাও. মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব নোমান উদ্দিন মুরাদ, জমিয়ত নেতা মাওলানা শেখ খালিদ সাইফুল্লাহ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সদস্য সচিব মাওলানা ফয়সল আহমদ, ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে হাফিজ ইমাদ উদ্দিনকে সভাপতি, শেখ আব্দুল্লাহ ইকরামাকে সাধারণ সম্পাদক এবং সুলতান আবু নাদের কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ জন বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :