গোলাপগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারে অর্থ সহায়তা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ১৫:৪১ /
গোলাপগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারে অর্থ সহায়তা

গোলাপগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ ৮ পরিবারসহ আহত ৪২ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার গোলাপগঞ্জের হাজীপুরে বায়তুল মাহমুদে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা হস্তান্তর করা হয়। বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার কমিটির সদস্য ও টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদের উদ্যোগে প্রবাসীদের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

প্রবাসী খলিল আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধূরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, ইতালীর মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ময়েজুর রহমান ময়েজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অহিদ আহমদ বলেন, যে কোনো দুর্যোগে দু:সময়ে তাদের বাড়িতে মানুষকে এনে সম্মান দেয়ার একটি রেওয়াজ আছে। এবারও তারা সেটি করলেন। যারা জাতির প্রয়োজনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। বিজ্ঞপ্তি